বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত স্কুলছাত্রী ধর্ষণে যাবজ্জীবন, জামিন পেয়েই হুমকি বিএনপি নেতার নতুন নেতৃত্বে পথচলা শুরু: রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির শপথগ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে নরসিংদীতে চিকিৎসক মতবিনিময় সভা নরসিংদীর খবর রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন পানিতে ডুবে

তেরখাদা উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

সাগর কুমার বাড়ই ,তেরখাদা প্রতিনিধি :

খুলনার তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৯ মে দুপুর ১২টার দিকে উপজেলা আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্ক্যাঁ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন , নৌবাহিনীর লেঃ কমান্ডার বিশ্বজিৎ বড়ুয়া।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন , উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) আখি শেখ , সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ আবু হেনা মোঃ মনিরুল হক মন্টু , উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার , উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চৌধুরী কাওছার আলী , সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান , উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক , উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান , এস আই আব্দুর রহীম , মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শহীদুর রহমান , বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন , উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমান , সুপার মাওলানা মাহবুবুর রহমান , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি এম এ কাদের।

এছাড়া অন্যান্য সদস্যবৃন্দ বক্তৃতা করেন। সভায় তেরখাদার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা , ইখড়ি গো-হাটের জাল টাকা ধরতে সচেতনতা অবলম্বন , মাদক জুয়া বন্ধে ব্যবস্থা , তেরখাদার বাজার গুলোতে পচাবাসি খাবার বন্ধে নজরদারিসহ সকল বিষয়ে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL