মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড়

পিরোজপুরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

পিরোজপুর:

স্বাস্থ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ে নিয়োজিত স্বাস্থ্য সহকারীদের দাবি বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখা। মঙ্গলবার (৮ জুলাই) সকালে পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। তারা শান্তিপূর্ণভাবে তাদের দীর্ঘদিনের দাবি তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার সভাপতি শামসুন্নাহার, সাধারণ সম্পাদক মহসিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মল্লিক আল মামুন, রফিকুল ইসলাম, সাগর শিকদার, মোস্তফা কামাল, সাইফুল ইসলাম, রুবেল হাওলাদার, রনিসহ বিভিন্ন উপজেলা থেকে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শকগণ।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ প্রায় দুই যুগ ধরে তারা মাঠপর্যায়ে দেশের টিকাদান কর্মসূচি, স্বাস্থ্য সচেতনতামূলক কাজ, মা ও শিশুর স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পরও তাদের বেতন কাঠামোতে বৈষম্য রয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্মাতক/সমমান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নতিকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

তারা আরও বলেন, সরকারের নিকট বারবার দাবি জানিয়েও সমাধান না পেয়ে তারা বাধ্য হয়ে আন্দোলনের পথে নেমেছেন। বক্তারা সরকারের কাছে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, যদি দ্রুত দাবি পূরণ না হয় তবে তারা আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা এই দাবি জানিয়ে আসছেন। তাদের মতে, সরকারের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও ন্যায্য স্বীকৃতি ও মর্যাদা থেকে তারা এখনো বঞ্চিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL