মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড়

আমিরাতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি কর্মী

মেঘনা টিভি নিউজ ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতে লটারিতে বিগ টিকিট শীর্ষক লটারিতে দুই কোটি দিরহামের গ্রান্ড প্রাইজ জিতেছেন আবুল মনসুর আবদুল সবুর নামের এক বাংলাদেশি। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৬৬ কোটি টাকা। খবর খালিজ টাইমসের।

৫০ বছর বয়সী বাংলাদেশি রাইডার সবুর বর্তমানে আমিরাতের আবুধাবি শহরে বসবাস করছেন। রাজমিস্ত্রির কাজ ছাড়াও ডেলিভারি রাইডার হিসেবেও অভিজ্ঞতা আছে তার। এবারের লটারির ড্র এর আগে তিনি ও তার বন্ধুরা মিলে পাঁচটি টিকিট কিনেছিলেন, এরমধ্যে পুরস্কার জিতেছে কেবল তার কেনা টিকিট। এই প্রবাসী ২০০৭ সাল থেকেই লটারির টিকিট কিনে চলেছেন, এবার ভাগ্য ফিরল তার।

বৃহস্পতিবার খালিজ টাইমস জানিয়েছে, টানা কয়েক বছর ধরে টিকিট কেনার পর অবশেষে যখন সত্যিই লটারি পেয়ে গেলেন, তখন নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছিলেন না সবুর। লটারি কর্তৃপক্ষের ফোন পেয়ে তিনি হতবাক হয়ে যান।

লটারির অর্থ দিয়ে কী করবেন’এমন প্রশ্নে সবুর জানিয়েছেন, ওই অর্থ তিনি পরিবারের পেছনে খরচ করবেন এবং একটি ব্যবসা শুরুর মধ্য দিয়ে তিনি তার স্বপ্ন পূরণ করবেন।

গালফ নিউজকে সবুর জানিয়েছেন, সৌভাগ্যের টিকিটটি বন্ধুরা মিলে গত ২৭ সেপ্টেম্বর কিনেছিলেন। লটারির জয়ের মুহূর্তটি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘আমি অনুষ্ঠানটি লাইভ দেখছিলাম। এর মধ্যে আমাদের নম্বরটি ঘোষণা করা হয়।

সবুর জানিয়েছেন, বিজয়ের অর্থ তারা বন্ধুরা ভাগ করে নেবেন। রাজমিস্ত্রি হিসেবে কাজ করে তারা মাসে এক থেকে তিন হাজার দিরহাম পর্যন্ত আয় করেন। সবুর বলেন, ‘এই টিকিট কেনার জন্য আমরা টাকা জমিয়েছি। এবার আমরা এক হাজার দিরহামের টিকিট কিনেছি। আমরা সব সময় বিশ্বাস করতাম, সৌভাগ্য একদিন আমাদের দিকেও আসবে। আমরা সবাই এখন কোটিপতি হয়ে গেছি।

সবুর আরও বলেন,আমি চট্টগ্রাম থেকে এসেছি। আমার স্ত্রী, এক মেয়ে এবং দুই ছেলে আছে, যারা দুবাইয়ে কাজ করে। আমাদের ভবিষ্যৎ এখন নিরাপদ। তবে আমি টিকিট কেনা চালিয়ে যাব।

আন্দোলনে আহতদের জন্য আসছেন আরও বিদেশি চক্ষু চিকিৎসকআন্দোলনে আহতদের জন্য আসছেন আরও বিদেশি চক্ষু চিকিৎসক এর আগে গত সেপ্টেম্বর মাসে বিগ টিকিট র‍্যাফেল ড্রতে দেড় কোটি ডলার পুরস্কার জেতেন আরেক প্রবাসী বাংলাদেশি শামসু মিয়া। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৪১ কোটি ১৪ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL