রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
হাসিমুখের সেই মানুষটি আজ ১২ বছর ধরে বিছানায় ধুঁকছেন: সাংবাদিক এম এ সালাম রানার আড়ালে হারিয়ে যাওয়ার গল্প শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আইনগত প্রক্রিয়া চলছে : ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত নরসিংদীতে ইউএনও’র আদেশ অমান্য করে বসতবাড়িতে প্রবেশের একমাত্র রাস্তা বন্ধ, অবরুদ্ধ পরিবার! হাসিনা আসুক, এটা আমরা চাই : সংস্কৃতিমন্ত্রী ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৭ নরসিংদীর মাধবদী কালিবাড়ি,এলসন ও আমেনা ডাইং কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা রায়পুরায় হত্যা মামলার বাদী ও পুলিশের ওপর অতর্কিত হামলার অভিযোগ

তেরখাদায় যুক্তরাজ্য বিএনপি নেতা পারভেজ মল্লিকের গণ সংযোগ ও মতবিনিময়

তেরখাদা প্রতিনিধি:

যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, খুলনা-০৪ আসনে বিএনপির সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দল নেতা, তেরখাদার বারাসাত গ্রামের কৃতি সন্তান পারভেজ মল্লিক ২৪ জুলাই সকাল ১১টার দিকে তেরখাদা উপজেলা সদরের বিভিন্ন বাজারে এবং বিভিন্ন সড়কে গণ সংযোগ করেন। তিনি এসময় বিএনপির ৩১ দফা সম্বলিত বার্তা জনগণের কাছে দেন। এছাড়াও তিনি তেরখাদা উপজেলার সদরের বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি বিভিন্ন সড়কে চলাচলকারী ভ্যান চালক, ইজিবাইক চালক, সিএনজি চালক, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে টি-শার্ট, গেঞ্জি বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেন, কে এম মোস্তাক আহমেদ, মোঃ রবিউল ইসলাম লাখু, মোঃ লালিম শেখ, মোঃ দেলবার হোসেন, মোঃ গোলজার আলম, সাবেক ছাত্রনেতা শেখ শরীফুল ইসলাম।এছাড়া বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL