রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
হাসিমুখের সেই মানুষটি আজ ১২ বছর ধরে বিছানায় ধুঁকছেন: সাংবাদিক এম এ সালাম রানার আড়ালে হারিয়ে যাওয়ার গল্প শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আইনগত প্রক্রিয়া চলছে : ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত নরসিংদীতে ইউএনও’র আদেশ অমান্য করে বসতবাড়িতে প্রবেশের একমাত্র রাস্তা বন্ধ, অবরুদ্ধ পরিবার! হাসিনা আসুক, এটা আমরা চাই : সংস্কৃতিমন্ত্রী ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৭ নরসিংদীর মাধবদী কালিবাড়ি,এলসন ও আমেনা ডাইং কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা রায়পুরায় হত্যা মামলার বাদী ও পুলিশের ওপর অতর্কিত হামলার অভিযোগ

নরসিংদীর শিবপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নরসিংদী থেকে এস আলম:
নরসিংদীর শিবপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।পুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নং ওয়ার্ড এর সদস্য মো: এরশাদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- মুন্সেফেরচর কাঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (০৩) ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (০৩)।

ইউপি সদস্য এরশাদ মিয়া বলেন, পাশাপাশি বাড়ির দুই শিশু আলিফ ও মায়ামনি বৃষ্টির সময় খেলতে বের হয়। এসময় অসাবধানতা বশত রাস্তার পাশের একটি ডোবার (গর্ত) পানিতে পড়ে যায় দুই শিশু। স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুদের অভিভাবকদের সাথে আলোচনা করে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL