রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
হাসিমুখের সেই মানুষটি আজ ১২ বছর ধরে বিছানায় ধুঁকছেন: সাংবাদিক এম এ সালাম রানার আড়ালে হারিয়ে যাওয়ার গল্প শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আইনগত প্রক্রিয়া চলছে : ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত নরসিংদীতে ইউএনও’র আদেশ অমান্য করে বসতবাড়িতে প্রবেশের একমাত্র রাস্তা বন্ধ, অবরুদ্ধ পরিবার! হাসিনা আসুক, এটা আমরা চাই : সংস্কৃতিমন্ত্রী ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৭ নরসিংদীর মাধবদী কালিবাড়ি,এলসন ও আমেনা ডাইং কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা রায়পুরায় হত্যা মামলার বাদী ও পুলিশের ওপর অতর্কিত হামলার অভিযোগ

শেরপুরের নালিতাবাড়ীতে ৩ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার:
শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ৩ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে পৃথক অভিযানে উপজেলার বাদলাকুড়া মোমেনা মার্কেট ও গোজাকুড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন ২৩ পিস ইয়াবাসহ আটক দক্ষিণ পলাশীকুড়া এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে জহুর আলী (৩২) এবং ১৫০ গ্রাম গাঁজাসহ আটক গোজাকুড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে শফিকুল ইসলাম (৪৫) ও মৃত তৈয়ব আলী ছেলে আব্দুস সামাদ (৩৯)।পুলিশ জানায়, মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাদলাকুড়া মোমেনা মার্কেট ও গোজাকুড়া এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় ওই পৃথক এলাকা থেকে ৩ জনকে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার দুপুরে তাদের শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL