সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় জাতীয় মৎস্য দিবস অনুষ্ঠিত পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলার অভিযোগ কুমিল্লার ডিসির বিরুদ্ধে রায়পুরায় রাধানগর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান

ঝিনাইগাতীর ধানশাইলে বিএনপি নেতা বাদশার বহিস্কারাদেশ প্রত্যাহার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার:
শেরপুরের ঝিনাইগাতীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও জনপ্রিয় বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ধানশাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (২৮ জুলাই) বিকালে উপজেলার ধানশাইল উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।ধানশাইল ইউনিয়ন বিএনপির প্রবিন নেতা খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন, কাংশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো, আতাউর রহমান, ছাত্রনেতা জহুরুল ইসলাম জনি, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি মো,জহুরুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক মো, মাসুদ আরমান, কাংশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মো,আব্দুল মোতালেব, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো, আব্দুর রাজ্জাক বিএসসি, কাংশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, কাংশা ইউনিয়ন যুবদলের সভাপতি মো,দুলাল মন্ডল প্রমুখ।সমাবেশে বক্তব্যা বলেন,ঝিনাইগাতী উপজেলার সবচেয়ে জনপ্রিয় বিএনপি’র নেতা তিনবারের উপজেলা চেয়ারম্যান ক্লীন ইমেজের একমাত্র নেতা আমিনুল ইসলাম বাদশা। তিনি জেলে থেকেও উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৪ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার দল খেকে তাকে বহিষ্কার করা হয়। দলীয় কোন্দলের জেরে প্রতিহিংসার কারনে তাকে বহিষ্কার করা হয়। আমিনুল ইসলাম বাদশাকে দল থেকে বহিষ্কার করায় উপজেলা বিএনপি দুর্বল হয়ে পরেছে।অবিলম্বে আমিনুল ইসলাম বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান। নেতাকর্মীরা এবিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃস্টি কামনা করেন বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেবেন বলে হুশিয়ারী দেন তারা। এ সমাবেশে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সহশ্রাধিক নেতাকর্মী ও স্থানীয় জনগন অংশ গ্রহন করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ধানশাইল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

নিউজের ভিডিও লিংক – https://youtu.be/wV5_fWWm7io?si=SOcIlHujeB4vwAzm


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL