মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড়

নরসিংদীর আব্দুল মান্নান ভূঁইয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিবপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

নরসিংদী থেকে এস আলম:
বহিষ্কার প্রত্যাহার না হলে শিবপুর বিএনপির জন্য ‘বিষফোঁড়া’ হয়ে দাঁড়াবে: আরিফ-উল-ইসলাম মৃধা ২৮ জুলাই ২০২৫, সোমবার—শিবপুর উপজেলায় আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের উদ্যোগে বিএনপির সাবেক মহাসচিব, জাতীয় নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দেশবরেণ্য রাজনীতিবিদ আব্দুল মান্নান ভূঁইয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিস্থলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সচিব ও শিবপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ আরিফ-উল-ইসলাম মৃধা। আলোচনা সভায় তিনি বলেন,“আব্দুল মান্নান ভূঁইয়া একজন জাতীয় নেতা, যাঁর অবদান বিএনপির ইতিহাসে অবিস্মরণীয়। তাঁর মতো নেতার মরণোত্তর বহিষ্কার থাকা ইতিহাসের প্রতি অবিচার। এই বহিষ্কার প্রত্যাহার করা হলে শিবপুরসহ দেশের বিএনপি আরও শক্তিশালী হবে। অন্যথায়, এটি শিবপুরে বিএনপির জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়াতে পারে।”
আলোচনা সভায় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত থেকে তাঁর অবদান ও রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন।অনুষ্ঠান শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL