মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড়

নরসিংদীতে গত ২৪ ঘন্টায় গ্রেফতার ১৯ জন, ২০ লিটার চোলাইমদ উদ্ধার

ছবি: মেঘনা টিভি

এস আলম নরসিংদী থেকে।।
গত ২৪ ঘণ্টায় নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন অভিযানে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।এর মধ্যে একটি বিশেষ অভিযানে ২০ লিটার চোলাইমদসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়। এছাড়াও নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত একাধিক আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।
আজ (০৮ আগস্ট) শুক্রবার জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. আব্দুল হান্নানের নির্দেশে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে রায়পুরা থানা পুলিশের একটি দল রায়পুরা পৌরসভাস্থ হাসিমপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে ২০ লিটার চোলাইমদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরবপুর গ্রামের শিবু রবি দাস (৪৭) এবং নরসিংদী জেলার রায়পুরা থানার মামুদপুর গ্রামের ফরিদ মিয়া (৫৪)

এই সফল অভিযান প্রসঙ্গে নরসিংদী পুলিশ সুপার মো. আব্দুল হান্নান বলেন, মাদক সমাজের একটি বড় ব্যাধি। নরসিংদী জেলাকে অপরাধমুক্ত করতে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা আমাদের এই অভিযান আরও জোরদার করব। মাদকের বিরুদ্ধে এই যুদ্ধ জয় করতে আমরা বদ্ধপরিকর।তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। অপরাধ দমনে আমরা সর্বদা সচেষ্ট। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL