সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় জাতীয় মৎস্য দিবস অনুষ্ঠিত পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলার অভিযোগ কুমিল্লার ডিসির বিরুদ্ধে রায়পুরায় রাধানগর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান

নির্বাচন পন্ড করার ষড়যন্ত্র হলে জনগণ কাউকেই ছাড়বে না- খায়রুল কবির খোকন

ছবি:মেঘনা টিভি

সানজিদা রুমা নরসিংদী:

বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, জনগণ যাদেরকে ভোট দেবে তারাই আগামীতে দেশ পরিচালনা করবে। নির্বাচন নিয়ে কোন টালবাহানা চলবেনা।সরকার, নির্বাচন কমিশনসহ সকল রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। দুই একটি দল কি ভাবলো তাতে কিছুই আসে যায় না।

তিনি চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্ম বার্ষিকী উপলেক্ষ আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বিএনপির দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের বিস্ফোরণ ঘটেছে ৫ আগস্ট। কেউ কেউ বলছেন পিআর পদ্ধতিতে নির্বাচন, সংস্কার এবং বিচার না হলে নির্বাচনে যাবেন না। যারা নির্বাচনে অংশ নিলে জামানত হারাবে তারাই বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন এবং দেশে অস্থিতিশিল পরিস্থিতি তৈরী করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন। নির্বাচন পন্ড করার ষড়যন্ত্র হলে জনগণ কাউকেই ছাড়বে না। আমি আশা করবো তাদের শুভ বুদ্ধির উদয় হোক।আগামী বছরের ফেব্রুয়ারীতেই নির্বাচনের জন্য প্রস্তুুত থাকুন।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুতের সঞ্চালনায় মিলাদ মাহফিলে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জাল হোসেন মাষ্টার, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশারফ উদ্দিন বকুল, কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির সহ-সভাপতি গেলাম কবির কামাল।মহিলা দলের সভাপতি এড উম্মে সালমা মায়া মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তার সপ্নাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বেগম জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL