রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

মাধবদীর মাথরায় আদালতের নোটিশ অমান্য করে রাতের আধারে চালিয়ে যাচ্ছে নির্মান কাজ।

ছবি: মেঘনা টিভি

নরসিংদীর প্রতিনিধি।

মাধবদী থানার মাথরা এলাকার মৃত অলিউল্লাহর ছেলেদের সাথে একই এলাকার ইউনুস আলীর ছেলে আনোয়ার হোসেন গংদের সাথে দীর্ঘ দিন যাবত জমিজমা বিষয় নিয়া ঝগড়া বিবাদ চলিয়া আসিতেছে।এরই জের ধরে গত ৩০ই আগস্ট অনুঃ ১২.০০ ঘটিকার সময় আনোয়ার গং সহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জন দুষ্কৃত প্রকৃতির লোকজন জমিতে অনধিকারে প্রবেশ করিয়া জমিতে জোরপুর্বক নির্মান কাজ করিতে থাকে। বাধা দিলে আনোয়ার গং রাতুল মিয়াদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করিলে আনোয়ার গং মারপিট করার জন্য উদ্যত হয়।রাতুলের সাথে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে ডাক-চিৎকারে করিলে আশ পাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে আনোয়ার গং বিভিন্ন ধরনের হুমকী সহ রাতুল মিয়াদের সময় সুযোগমতো পাইলে খুন করিয়া লাশ গুম করিয়া রাখিবে বলিয়া হুমকী প্রদান করে। বর্তমানে রাতুল মিয়া ও তার পরিবারের লোকজন আতংকিত অবস্থায় আছে এ বিষয়ে রাতুল মিয়া বাদি হয়ে মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে আরও যানাযায় মৃত অলিউল্লাহর ছেলে মোঃ রাতুল মিয়া মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের মাথরা মৌজাস্থিত ৪.৭৫ শতাংশ জমির পৌত্রিক সূত্রে মালিক হইয়া ভোগ দখলে নিয়োজিত আছে প্রতিবেশি ইউনুছ আলীর ছেলে ,আনোয়ার হোসেন (৪৫), আমির হোসেন (৩৫),মৃত ছামেদ আলীর ছেলে ইউনুছ আলী (৭৫),আনোয়ার হোসেনের ছেলে সাকিব (২৫)। এ বিষয়ে রাতুল মিয়া বলেন আনোয়ার গংরা যে কোন মুহুর্তে আমাদের উক্ত জমিতে আসিয়া আমাদের সাথে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করিয়া আইন শৃঙ্গলার অবনতি ঘটাইতে পারে বলে ধারনা করিতেছি। ঘটনার বিষয় স্থানীয় লোকজন সহ আমার পরিবারের লোকজনদের সাথে আলোচনা করে মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করি।উল্লেখ উক্ত জমি নিয়ে কোর্টে একটি ফৌঃ কাঃ বিঃ ১৪৫ ধারার মামলা চলমান আছে যাহার মামলা নং – মাধবদী এম মামলা নং-৮৩৭/২০২৫, ধারা-ফৌঃ কাঃ বিঃ ১৪৫ এবং বিজ্ঞ আদালতের স্মারক নং-১৫১৩, তাং-০৪/০৮/২০২৫ খ্রিঃ । তফসিল বর্ণিত বিরোধীয় সম্পত্তিতে শান্তি শৃংখলা বজায় রাখার মর্মে উভয় পক্ষকে নোটিশ দেন আদালত ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL