নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পাঁচদোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব আমিরুল মেম্বারের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।
সরকারের এ কর্মসূচির আওতায় হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের জন্য প্রতি ৩০ কেজি চাল ৪৫০ টাকায় বরাদ্দ থাকে। কিন্তু অভিযোগ রয়েছে, আমিরুল মেম্বার প্রত্যেক উপকারভোগীকে ৩০ কেজির পরিবর্তে ২৫ থেকে ২৭ কেজি করে চাল দিয়েছেন।
ফলে প্রায় ৬০০ উপকারভোগীর কাছ থেকে গড়ে ৪ কেজি করে চাল আত্মসাৎ করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ১ লক্ষ টাকা।
খাদ্যবান্ধব কর্মসূচি হলো সরকারের একটি জনবান্ধব উদ্যোগ, যেখানে নিম্ন আয়ের পরিবারগুলোকে কম দামে চাল সরবরাহ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হয়।
অথচ এ ধরনের অনিয়মের কারণে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
https://shorturl.fm/zxCcI
ধন্যবাদ কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানোয়ার জন্য।
https://shorturl.fm/wBkNf
ধন্যবাদ কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানোয়ার জন্য।