সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় জাতীয় মৎস্য দিবস অনুষ্ঠিত পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলার অভিযোগ কুমিল্লার ডিসির বিরুদ্ধে রায়পুরায় রাধানগর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান

রায়পুরায় কেন্দ্রীয় বিএনপি নেতা আশরাফের বিরুদ্ধে একই মঞ্চে উপজেলা বিএনপির নেতৃবৃন্|

খলিলুর রহমান রানা।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘীরে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোয়ন প্রত্যাশী বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের বিরুদ্ধে একই মঞ্চে ঐক্যবদ্ধ হয়ে তাকে দল থেকে মনোনয়ন না দিতে মনোনয়ন বোর্ডের নিকট আবেদন ও তাকে মৌখিক ভাবে অবাঞ্ছিত ঘোষনা করেছেন উপজেলা বিএনপি ও দলের আরও ৬ জন মনোনয়ন প্রত্যাশীরা।শনিবার (১১ অক্টোবর) রায়পুরা উপজেলার হাটুভাঙ্গা এলাকার একটি কমিউনিটি সেন্টার ভবনে আয়োজিত বিএনপির মতবিনিময় সভায় বক্তারা তাদের ক্ষোভ প্রকাশ করেন।

মঞ্চ থেকে নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, আগামী নির্বাচনে বিএনপি যদি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে মনোনয়ন দেয় তাহলে রায়পুরাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় কেন্দ্রীয় নেতাদের নিতে হবে। আশরাফ উদ্দিন মনোনয়ন পেয়ে গেছেন বলে এলাকায় প্রচার করছে। আ.লীগের সাথে গোপন আতাঁতের অভিযোগও আনা হয় এই নেতার বিরুদ্ধে।এছাড়াও বক্তারা আরও বলেন, রায়পুরা থেকে যারা মনোনয়ন চাচ্ছে তারা প্রত্যেকেই বিগত সময়ে জেল, মামলা ও হামলার শিকার হয়েছেন অথচ আশরাফ উদ্দিন বকুলের বিরুদ্ধে একটি মামলা নেই, তার রাজনৈতিক জীবনে এক মিনিটও জেল খাটেননি। তাই বক্তারা তাকে রায়পুরা থেকে অবাঞ্ছিত ঘোষনা করেন এবং তাকে প্রতিহত করার আহ্বান জানান।বক্তারা যখন এসব বক্তব্য রাখছিলেন তখনই উপস্থিত নেতাকর্মীরা আশরাফ উদ্দিন বকুলের নাম উল্লেখ করে বারবার ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।

মনোনয়ণ প্রত্যাশীদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল আহমেদ চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া রুহেলজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এম এন জামান, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূইয়া মোহন, সহ-কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস মিয়া, সদস্য ইফতেখার আহমেদ ভূঁইয়া ইতুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় কয়েক হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL