সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় জাতীয় মৎস্য দিবস অনুষ্ঠিত পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলার অভিযোগ কুমিল্লার ডিসির বিরুদ্ধে রায়পুরায় রাধানগর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান

পিরোজপুরে তারেক রহমানের ঐতিহাসিক সাক্ষাৎকার প্রদর্শনী

ছবি: মেঘনা টেলিভিশন।

পিরোজপুর প্রতিনিধিঃ-

‎পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নের বলেশ্বর নদীর তীরঘেঁষা বাবুরহাট বাজারে সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী আয়োজন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাঈদ খানের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জাতীয় কর্মসূচি এবং সম্প্রতি বিবিসি বাংলায় প্রচারিত তাঁর আলোচিত সাক্ষাৎকারটি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।

‎সন্ধ্যার নিস্তব্ধ পরিবেশে প্রজেকশন শুরু হতেই বাবুরহাট বাজারজুড়ে তৈরি হয় উৎসবমুখর আবহ। বলেশ্বরের বাতাসে ভেসে ওঠে পরিবর্তনের সুর, উপস্থিত দর্শকদের চোখেমুখে ঝরে পড়ে আশার ঝলক।অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৩১ দফা কর্মসূচির তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।

‎আয়োজকদের মতে, এই প্রদর্শনী শুধুমাত্র একটি অনুষ্ঠান নয় এটি ছিল সত্য ও গণজাগরণের অঙ্গীকারের প্রতিফলন, যেখানে তারেক রহমানের বক্তব্য নতুন করে জাগিয়ে তুলেছে পরিবর্তনের প্রেরণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL