সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় জাতীয় মৎস্য দিবস অনুষ্ঠিত পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলার অভিযোগ কুমিল্লার ডিসির বিরুদ্ধে রায়পুরায় রাধানগর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান

নেছারাবাদে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত

ছবি: মেঘনা টিভি

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে জাকের পার্টির উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নে আউরিয়া ইসলামীয়া মাদ্রাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা জাকের পার্টির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ।

উপজেলা জাকের পার্টির সভাপতি সাইফুল ইসলাম রেদোয়ান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট বরিশাল বিভাগের সভাপতি আরিফুল ইসলাম হেদায়েত, জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি শিকদার সহ সকল সহযোগী সংগঠনের সভাপতিবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

জনসভায় বক্তারা বলেন, জাকের পার্টি সর্বদা শান্তি, সম্প্রীতি ও সত্যের রাজনীতি করে আসছে। দেশ ও জাতির কল্যাণে এ দলের ভ‚মিকা অপরিসীম। তারা জনগণকে ধর্মীয় ও নৈতিক ম‚ল্যবোধে উজ্জীবিত হয়ে সমাজ গঠনের আহ্বান জানান।

জনসভা শেষে জাতীয় শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL