মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড়

সোনামসজিদ সীমান্তে ১৭ কেজি ইলিশসহ ভারতীয় নাগরিক আটক

তাজরিন খান স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে ইলিশ মাছ পাচারের অভিযোগে অলক মন্ডল (২২) নামে এক ট্রাক চালক কে আটক করেছে বিজিবি। আজ সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে তাকে আটক করে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। অলক মন্ডল মালদহ জেলার ইংলিশ বাজার থানার কাঞ্চান্টার টিয়াকাঠি গ্রামের রনজিৎ মন্ডলের ছেলে। পেশায় তিনি ট্রাক চালক।বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া।

গোলাম কিবরিয়া জানান,কৌশলে ভারতে ইলিশ মাছ পাচারের সন্দেহ রয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতে প্রবেশের সময় একটি ট্রাক তল্লাশি করে ১৭ কেজি ৬০০ গ্রাম ইলিশ মাছসহ চালক অলক মন্ডল কে আটক করা হয়। পরে তাকে ট্রাকসহ শিবগঞ্জ থানা পুলিশের কাছে মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান,বিজিবির দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ভারতীয় ট্রাক চালক অলক মন্ডল কে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL