মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড়

বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার ফাইটিং রোবট

নুরুল আমিন হাসান,স্টাফ রিপোর্টার:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণের জন্য এবার এসেছে রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট।

বিমানবন্দরের ৮ নং গেটের সংলগ্ন আমদানী কার্গো ভিলেজের সামনে শনিবার বিকেল ৫টার দিকে রোবটটিকে একটি বড় লড়িতে করে নিয়ে আসতে দেখা যায়।

ছবি: মেঘনা টিভি

ঘটনাস্থলে কর্তব্যরত ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলেন, ‘কার্গো ভিলেজে অনেক দাহ্য পদার্থ রয়েছে। সেই সাথে সাথে প্রচুর কেমিক্যালের উপস্থিতিও আমরা পেয়েছি। তাই সহজে ফায়ার সার্ভিসের ভেতরে প্রবেশ করে সম্ভব হচ্ছে না। ফলে রিমোর্ট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট আনা হয়েছে।’তারা বলেন, ফায়ার ফাইটিং রোবটটি অতি সহজে ভেতরে ঢুকিয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালানো হচ্ছে।’

এদিকে বিমানবন্দরের কর্তব্যরত ব্যক্তিরা মেঘনা টেলিভিশনকে বলেন, ‘বিমানবন্দরের ক্যানোপি-১ থেকে ক্যানোপি-৬ পর্যন্ত,
বিমানের স্টোর রুম, কুরিয়ার সেকশন, বিজিএমই তে আগুন জ্বলছে।’উল্লেখ্য, বিমানবন্দরের ৮ নং গেট সংলগ্ন আমদানী কার্গো ভিলেজ হাউজে শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৬টি ইউনিট কাজ করছে। এছাড়াও বিমানবন্দর বাহিনীর দমকল ইউনিট, ঢাকা ওয়াসার গাড়িও দেখা যায়।এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, বিমান বাহিনী, আনসার, সিভিল এভিয়েশনের কর্মকর্তারা রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL