শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সাদুল্লাপুরে মহান স্বাধীনতা দিবস পালিত রায়পুরায় রফিক হত্যাকে পুঁজি করে আসামিপক্ষের বাড়ি-ঘরে হামলা; ঘর ছাড়া ৩০ টি পরিবার। সরকারি নির্দেশ ছাড়াই বন্ধ নরসিংদীর পেট্রোল পাম্প, বিপাকে মোটর চালকরা নরসিংদীর বিনোদন কেন্দ্রগুলো দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত। নরসিংদীতে ড্যাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকের জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ; জাফর আহবায়ক-ওমর সদস্য সচিব ধাপেরহাটে যুবদলের উদ্যোগে কোরআন প্রতিযোগিতা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। নরসিংদী জেলা পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন এর প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন নরসিংদী পুলিশ সুপার। ভক্তদের মিলনমেলায় বীরপুরে ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহোৎসব

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নয়নে মতবিনিময় সভা

খলিলুর রহমান রানা:
নরসিংদী সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালী ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক বিষয়ে এক মতবিনিময় সভা, শনিবার আলোকবালী ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন এতে সভাপতিত্ব করেন।অনুষ্ঠিত সভায় নরসিংদী সদরের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক, নরসিংদী জজ কোর্টের পিপি এডভোকেট আব্দুল বাছেদ ভূইয়া, জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক এডভোকেট আমিরুল ইসলাম আমির, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক দীপক কুমার বর্মন প্রিন্স প্রমুখ বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে আলোকবালী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আইন শৃংখলা কমিটি গঠন করা হবে। এখন থেকে আলোকবালী ইউনিয়নের প্রতি জেলা প্রশাসনের আলাদা নজর থাকবে। এখন থেকে আলোকবালীতে যেন আর কোনো লাশ না পড়ে।তার জন্য তিনি সকলের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, এরপর যদি কোনো হত্যাকান্ডের ঘটনা ঘটে তাহলে জেলা প্রশাসন তাদের প্রতি কঠোর হবে।

সভায় এলাকাবাসী যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দুটি সংযোগ সেতু, নদী থেকে বৈধ-অবৈধ বালু উত্তোলন বন্ধ করণ, প্রশাসন-পুলিশ নেতৃত্বে নিরপেক্ষতা, মামলা বাণিজ্য বন্ধসহ জেলা প্রশাসক বরাবর ৭টি দাবী উত্থাপন করেন।

সভায় সর্বসম্মতিক্রমে আলোকবালী ইউনিয়ন এলাকায় সকল অবৈধ অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার, সন্ত্রাসী-খুনীদের গ্রেপ্তার, জনগণের জানমালের নিরাপত্তা বিধান, এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, রাস্তা ঘাটের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন, জনগণের যাতায়াতের সুবিধার্থে নদীতে ব্রীজ নির্মাণ, নৌ-পথে চলাচলের জন্য নৌকাতে পরিচয়পত্র, স্পিডবোট চলাচলের জন্য লাইসেন্স প্রদানসহ কতিপয় প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।এছাড়া, সম্প্রতি আলোকবালীতে তিনটি মর্মান্তিক হত্যাকান্ডের জন্য গভীর দুঃখ প্রকাশ করা হয়। এধরণের হত্যাকান্ড আর কখনো যেন না ঘটে সে জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানানো হয়।সভায় আলোকবালী ইউনিয়নের উন্নয়নের জন্য ৭৬ লক্ষ ৩২ হাজার টাকার তিনটি প্রকল্পের কাজ হাতে নেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

সাবেক এমপি খায়রুল কবির খোকন বলেন, এই আলোকবালীতে সম্প্রতি তিনটি হত্যাকান্ডের সাথে যারাই জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, সন্ত্রাসী অস্ত্রবাজদের ঠাঁই আলোকবালী তথা নরসিংদীতে হবে না। এই সন্ত্রাসী হত্যাকারীরা যাদের আশ্রয়ে প্রশ্রয়েই থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। দুস্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দর পরিবেশে ও নির্বিঘ্নে করতে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL