মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড়

নরসিংদীতে ইউপি মেম্বারের স্বামীকে গুলি করে হত্যা

নিহত রফিক সরকার

খলিলুর রহমান রানা।।
নরসিংদীর রায়পুরায় এক ইউপি সদস্যের স্বামীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে ৯টায় উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা এলাকায় এ হত্যাকাণ্ড হয়।

নিহত রফিকুল ইসলাম (৫০) রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামের মঙ্গল মিয়ার ছেলে। নিহতের স্ত্রী স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য, সেই সুবাদে তিনি এলাকায় বিচার–সালিশি করতেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, রাতে চরমধুয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন রফিকুল ইসলাম। এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে রফিকুলের আর্তচিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ‘তাৎক্ষণিকভাবে হত্যার সঠিক কারণ ও কে বা কারা হত্যার ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

তবে শুনেছি পূর্বেই একই এলাকার দুটি পরিবারের বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জেরে তাকে কেউ হত্যা করেছে। ঘটনা পুরোপুরি জেনে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL