মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড়

সপ্তাহের তিন দিন অনলাইন, তিন দিন অফলাইনে পড়বে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক।। শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান শিক্ষাকার্যক্রমে যুক্ত হচ্ছে নতুন সময়সূচি। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষার্থীদের জন্য অনলাইন ও অফলাইন—উভয় পদ্ধতিতে ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।

নতুন সময়সূচি অনুযায়ী, রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ক্লাস অনলাইনে হবে। অপরদিকে, শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা সরাসরি বিদ্যালয়ে উপস্থিত থেকে অফলাইন ক্লাসে অংশ নেবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, অনলাইন ক্লাস শুধু মহানগর ও মেট্রোপলিটন এলাকার কিছু স্কুলে চালু হবে। আগামী সোমবার থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হবে। ওই দিন থেকেই শিক্ষকেরা বিদ্যালয়ে গিয়ে অনলাইন ক্লাস নেবেন।
সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী স্পষ্ট জানান, সব প্রতিষ্ঠানকে এই পদ্ধতি অনুসরণে বাধ্য করা হচ্ছে না।

তিনি বলেন, ‘এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যাতে শিক্ষাব্যবস্থায় ধস নামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL