মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড়

গাজীপুরে বিআরটি প্রকল্পের ভোগান্তি: বোর্ডবাজারে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

ছবি মেঘনা টিভি

গাজীপুর প্রতিনিধি:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অসমাপ্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কারণে দীর্ঘদিনের ভোগান্তি নিরসন এবং সড়ক দুর্ঘটনায় হতাহতের প্রতিবাদে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

সোমবার সকাল ১০টায় গাজীপুর মহানগরীর বোর্ড বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা কিছু সময়ের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় বিক্ষোভকারীরা দ্রুত বিআরটি প্রকল্পের কাজ সম্পন্ন করা এবং বোর্ড বাজার এলাকায় নিরাপদ ওভারব্রিজ বা আন্ডারপাস নির্মাণের জোর দাবি জানান।

কর্মসূচির নেতৃত্ব দেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান। তিনি বলেন, “বিআরটি প্রকল্পের দীর্ঘসূত্রতার কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে বোর্ড বাজার এলাকায় সড়ক পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। দ্রুত প্রকল্পের কাজ শেষ করে নিরাপদ পারাপারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তিনি আরও হুঁশিয়ারি দেন যে, দ্রুত এ সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
বক্তারা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে বিআরটি প্রকল্পটি বারবার পিছিয়ে পড়েছে। একাধিকবার মেয়াদ বৃদ্ধির পরও কাজ শেষ না হওয়ায় সরকার পরিবর্তনের পর এটি কার্যত স্থবির অবস্থায় পড়ে আছে। বর্তমান সরকার এখনো প্রকল্পটি নিয়ে কার্যকর কোনো সিদ্ধান্ত না নেওয়ায় জনভোগান্তি চরমে পৌঁছেছে।

সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর রাজু, সাবেক দফতর সম্পাদক আব্দুর রহিম খান কালা, কৃষক দলের কেন্দ্রীয় নেতা হারুন অর রশিদ খান, বিএনপি নেতা হাজী আবুল কাশেম, ইঞ্জিনিয়ার আজহার খন্দকার, নজরুল ইসলাম মোড়ল, মো. জয়নাল আবেদীন তালুকদার, আলম মাস্টার, শরিফ সরকার ও ইউসুফ সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা দ্রুত প্রকল্পটি পুনরায় চালু করে কাজ সম্পন্ন এবং বোর্ড বাজার এলাকায় নিরাপদ পারাপারের স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL