শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে নরসিংদীতে চিকিৎসক মতবিনিময় সভা নরসিংদীর খবর রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন পানিতে ডুবে নরসিংদীতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আনন্দ র‍্যালিতে রায়পুরার পথে চর মধুয়া ইউনিয়ন গ্যাস–বিদ্যুতের সমস্যা আজকের না, দীর্ঘদিনের: বস্ত্র প্রতিমন্ত্রী

নরসিংদীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত এক তৃতীয়াংশেরও বেশি শিক্ষার্থী

ফাইল ছবি

মেঘনা ডেস্ক:

নরসিংদী নরসিংদীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে পরীক্ষায় এবার অনুপস্থিত এক তৃতীয়াংশেরও বেশী শিক্ষার্থী।

নরসিংদী জেলার ৬টি উপজেলার ১৩টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলো ১০ হাজার ১৩ জন এরমধ্যে উপস্থিত ছিলো ৬ হাজার ৪শত ৮৮ জন। পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা ৩ হাজার ৪শত ২৫ জন। অর্থাৎ মোট পরীক্ষার্থীর শতকরা ৬৪ দশমিক ৮ ভাগ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

৩৫ শতাংশেরও বেশি পরীক্ষার্থী ছিলো অনুপস্থিত। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায় জানান, পরীক্ষায় কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কেউ বহিষ্কারও হয়নি। আজকের প্রথম দিনের পরীক্ষা ছিলো বাংলা।

অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, অনুপস্থিত শিক্ষার্থীদের একটি বড় অংশ শিক্ষা থেকে ঝড়ে পড়ছে। যার ফলে বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এত বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL