বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা

ছবি মেঘনা টিভি। রায়পুরা থানা

খলিলুর রহমান রানা।।
নরসিংদীর রায়পুরায় একটি মাদ্রাসার দশ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে শিক্ষক জোনায়েদ হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার রোববার (২৬ এপ্রিল) সকালে রায়পুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত জোনায়েদ হোসেন উপজেলার চান্দেরকান্দি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী মাদ্রাসাটিতে আবাসিকে থেকে লেখাপড়া করত। গত শুক্রবার ২৪ এপ্রিল রাতে শিশুটি মাদ্রাসায় ঘুমানোর সময় মাদ্রাসার শিক্ষক জোনায়েদ হোসেন তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার ডাকচিৎকারে আশপাশে থাকা তার সহপাঠীরা ঘুম থেকে উঠে গেলে শিক্ষক চলে যায়।

পরদিন শনিবার (২৫ এপ্রিল) শিশুটি বাড়িতে গিয়ে তার বাবা-মাকে ঘটনাটি জানায়। পরে পরিবারের লোকজন মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে না পেয়ে থানায় যেতে চাইলে একটি মহল মীমাংসা করে দেবে বলে তাদের থানায় যেতে বাধা প্রদান করে। পরে রাতেই এলাকার একটি মহলের সহযোগিতায় প্রথমে মীমাংসার চেষ্টা করলে ভুক্তভোগীর আত্মীয়-স্বজন ও প্রতিবেশী তা মানেননি।
পরে রাতেই সবাই মিলে মাদ্রাসায় গিয়ে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভুক্তভোগী শিশুটির পরিবারকে থানায় মামলা করতে বলে।

এ ব্যাপারে রায়পুরা থানার ওসি মজিবুর রহমান বলেন, সকালে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে ভুক্তভোগী শিশুর পরিবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL