সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় নরসিংদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা নরসিংদীর শিবপুরে ৯০০ গ্রাম গাঁ’জা ও ১ লাখ ৫ হাজার টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তার।

সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ২৫০টি আসনে জয়লাভ করবে: রুমিন ফারহানা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জুলাই-আগস্ট মাসের অভ্যুত্থান আকস্মিক ভাবে ঘটে নায়। এর সাথে অনেক দুঃসহ স্মৃতি জড়িত। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ২৫০টি আসনে জয়লাভ করবে উল্লেখ করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেয়ার দাবি জানান তিনি।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বড়িকান্দি গনিশাহ মাজার প্রাঙ্গণে বড়িকান্দি ও সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

হাসিনা ও তার ল্যাসপেন্সার এখনো তৎপর রয়েছে উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, যে আত্নত্যাগের বিনিমযে আমরা হাসিনাকে দেশ ছাড়া করেছি সেই আত্নত্যাগ যাতে গুটি কয়েক সুবিধাবাদী মহলের কারণে কালিমালিপ্ত না হয়ে যায়।

তিনি বলেন, সংস্কারের প্রয়োজন আছে তবে তা সবচেয়ে ন্যায্যতা পায় যদি তা নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে হয়।

বিএনপির এই নেতা বলেন, বিএনপিকে গোছানোর সময় এখন, সকলেই বিএনপি করে আমরা সকলকে নিয়েই পথ চলতে চাই। দলের নাম, নেতার নাম, চেয়ারপারসনের নাম কেউ যদি ব্যবহার করে কোনো রকম অবৈধ সুবিধা নিতে চাই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সেটাকে রুখে দেবে।

সাবেক জেলা বিএনপির সদস্য কাজী নাজমুল হোসেন তাপসের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জুর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুল রহমান মোল্লা কচি। বিশেষ বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন।

বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, মাইনুদ্দিন মাইনু, আবু সাঈদ, অ্যাড. গোলাম সারুয়ার ভূঁইয়া খোকন, অ্যাড. তরিকুল ইসলাম খান রুমা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL