মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে নরসিংদীতে চিকিৎসক মতবিনিময় সভা নরসিংদীর খবর রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন পানিতে ডুবে নরসিংদীতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আনন্দ র‍্যালিতে রায়পুরার পথে চর মধুয়া ইউনিয়ন গ্যাস–বিদ্যুতের সমস্যা আজকের না, দীর্ঘদিনের: বস্ত্র প্রতিমন্ত্রী

পিরোজপুরে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৭ অক্টোবর) সকালে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন এর পরে সকাল ১০টা থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী করেছে জেলা যুবদল। ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী প্রগ্রামে সার্বিক সত্তাবধানে ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: কামরুজ্জামান তুষার, যুগ্ম আহবায়ক রিয়াজ সরদার, সালমান জাকির প্রমুখ। এসময় ডাক্তার মাহবুবা ফেরদৌস মিথুন ও ডাক্তার মো: রফিকুল ইসলাম ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের সেবা প্রদান করেন।

জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের সেবা করার লক্ষে এই যুবদলকে প্রতিষ্ঠা করেছিলেন। আজকের তারেক রহমান এর নেতৃত্বে কেন্দ্রিয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনা মতে আমাদের এ কার্যক্রম।

আজকের এই কর্মসূচী জনগনের কষ্ট লাঘবের জন্য একটি সংক্ষিপ্ত প্রগ্রামের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পিরোজপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী কার্যকম পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL