মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১

পিরোজপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে গঠিত বিশেষ টাস্কফোর্স বাজার মনিটরিং করে ৪ ব্যবসায়ীকে জরিমানা

ছবি: মেঘনা টেলিভিশন

পিরোজপুর প্রতিনিধি: নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে পিরোজপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে গঠিত বিশেষ টাস্কফোর্স বাজার মনিটরিং করে চারজন ব্যবসায়ীকে জরিমানা করেছে। আজ রোববার দুপুরে বিশেষ টাস্কফোর্স বাজার মনিটরিং টিম বাজার পরিদর্শন করে তাদের জরিমানা করেছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সেলিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো: মুকিত হাসান খান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সেলিম হোসেন জানান, বাজার পরিদর্শন করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চারজন ব্যবসায়ীর ক্যাশ মেমো ও মূল্য তালিকা না থাকার কারনে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিত্যপণ্যের দাম ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে আমারা নিয়মিত বাজার মনিটর করছি।

কোনো ব্যবসায়ী সিন্ডিকেট বা কারসাজি করে বেশি দামে পণ্য বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL