মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১

পিরোজপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখমের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখমের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে পিরোজপুর জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস ও মটর শ্রমিক ইউনিয়ন। আজ রবিবার পিরোজপুর বাস টার্মিনালের সম্মুখে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।হামলায় আহত মোঃ সুমন শেখ (৩৪) পিরোজপুর জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস ও মটর শ্রমিক ইউনিয়ন এর সহ সভাপতি।

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও বর্তমান স্বেচ্ছাসেবক নেতা আলিফ আহমেদ রাজিব, পিরোজপুর জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস ও মটর শ্রমিক ইউনিয়নের সদস্য আনিসুর রহমানসহ আরও অনেকে।
এ সময় আলিফ আহমেদ রাজিব বলেন, আওয়ামী সন্ত্রাসী কর্তৃক মটর শ্রমিক ইউনিয়ন এর সহ সভাপতি মোঃ সুমন শেখসহ তার মমতাময়ী মা ও ভাইয়ের উপর হামলাকারীদের আইনের আওতায় এনে দৃর্ষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। যাতে আওয়ামী লীগের চিহ্নিত কোন সন্ত্রাসী ভবিষ্যতে এমন ধরনের কোন ঘটনার সৃষ্টি করতে না পারে। এদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় না আনতে পারলে আমরা পিরোজপুর জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস ও মটর শ্রমিক ইউনিয়ন রাজপথে নামবো।

উল্লেখ্য গত শনিবার (২৬ অক্টোবর) বিকেলে জমি নিয়ে বিরোধের জেরে কয়েকজন অস্ত্রধারী মোঃ সুমন শেখ (৩৪) ও শাহিন শেখ (২৮) এর ওপর অতর্কিত হামলা করে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে।

এসময় তাদের চিৎকার চেঁচামেচিতে তাদের বৃদ্ধা মা ফরিদা বেগম (৬০) আসলে তাকেও পিটিয়ে পা ভেঙ্গে ফেলে। আহতদের মধ্যে সুমন ও শাহিন দুই ভাই কে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL