শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত-২৫ আটক-১৫

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ভালুকায় জুট ব্যাবসা‌

ময়মনসিংহের ভালুকায় জুট ব্যাবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এতে পথচারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। এসময় আগুন দিয়ে পুঁড়িয়ে দেওয়া হয় ১০/১২টি মোটর সাইকেল। এঘটনায় সেনাবাহিনী ১৫জনকে আটক করে থানায় সোপর্দ করেন।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মাস্টারবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাইদা কালেকশন কারখানায় জুটের ব্যাবসার ওয়ার্ক অর্ডার স্থানীয় সালাম সরকারের ছেলে যুবলীগ নেতা সাইফুলের নামে।

ঘটনার দিন সাইফুল কারখানার জুট বের করতে গেলে যুবদল নেতা শামীম গ্রুপ বাধা দেয়।
এসময় ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও মজিবর মন্ডল গ্রুপ সাইফুলের পক্ষে অবস্থান নিলে দুই গ্রুপে সংঘর্ষ বাধে।

ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে গোটা এলাকা রণক্ষেত্রে পরিনত হয় ও চারপাশে আতঙ্ক ছড়িয়ে পরে। সংঘর্ষে গুরুতর আহতরা হলেন, জুয়েল ঢালী (৩২), মোবারক (৩০), জুনায়েদ (২৮), রফিকুল (৩০), মজিবুর রহমান (৫০),আনোয়ার (৩০), শাহিন আলম (৪৫), ফারুক (২৮)। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় দৃর্বত্তরা আশে পাশের দোকানপাটে হামলা চালায় ও প্রায় ১০/১২টি মোটর সাইকেল পুড়িয়ে। জিয়াউর রহমান জানান, সাইফুলের নামে ওয়ার্ক অর্ডার থাকা মালামাল বের করার সময় শামিম ও তার লোকজন এসে বাঁধা দেয় এবং আমাদের উপর হামলা করে।

ফোন রিসিভ না করায় শামিমের বক্তব্য দেওয়া সম্ভব হয়নি। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শামসুল হুদা খান জানান, এ ঘটনায় পুড়িয়ে দেওয়া ১০/১২টি মোটর সাইকেল উদ্ধার করে থানা আনা হয়েছে। ঘটনাস্থল থেকে সেনাবাহিনী ১৫জনকে আটক করে থানায় সোপর্দ করেন। এব্যাপারে মামলা প্রক্রিয়াধিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL