বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী

গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি রেজাউল, সেক্রেটারি জাকির

গাজীপুর প্রতিনিধি:  ২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রেজাউল ইসলাম ও সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন জাকির হোসাইন। 

সোমবার (৬ জানুয়ারি) গাজীপুর মহানগর শাখার সদস্যদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাজীপুর মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক হায়দার আলী জানান, সমাবেশে সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

২০২৫ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত রেজাউল ইসলামকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। 

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি রেজাউল ইসলাম শাখা সেক্রেটারি হিসেবে জাকির হোসাইনকে মনোনীত করেন এবং নাম ঘোষণা দেন।

সদস্য সমাবেশে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর আমির অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমির খাইরুল হাসান, মহানগর জামায়াতের সেক্রেটারি আ.স.ম ফারুক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক আসাদুজ্জামান, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য সদ্য বিদায়ী মহানগর সভাপতি হাফেজ আবু হানিফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL