মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

তেরখাদা থানা পুলিশের অভিযানে নাশকতা মামলার ২ আসামী গ্রেফতার

তেরখাদা,(খুলনা)প্রতিনিধি:

তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান এর নেতৃত্বে সংগীয় এস আই হাসানুজ্জামান ও অফিসার ফোর্স নিয়ে খুলনা জেলার তেরখাদার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নাশকতা মামলার ২ আসামীকে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, গত ২০ ফেব্রুয়ারি রাত ১১ টার দিকে
তেরখাদা থানাধীন তেরখাদা সুপর মার্কেটের সামনে হতে এস এম ফজলে রাব্বী বাঁধন (৩৩) , সাবেক সভাপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শাখা , ছাত্রলীগ (গাজীপুর) , পিতা-মৃত শেখ আকরামুজ্জামান , সাং-কুশলা , থানা- তেরখাদা , জেলা খুলনাকে গ্রেফতার করা হয়।

অপরদিকে থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে সংগীয় দারোগা হাসানুজ্জান ও অফিসার ফোর্স নিয়ে তেরখাদা থানাধীন আদমপুর গ্রাম এলাকা থেকে ২১ ফেব্রুয়ারি রাত অনুমান ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ বদরুল আলম (৪০) , সাধারণ সম্পাদক, ৮নং ওয়ার্ড, তেরখাদা ইউপি, আওয়ামীলীগ, পিতা-মৃত মোঃ মাজেদ মোল্যা , সাং আদমপুর,থানা তেরখাদা , জেলা –খুলনাকে গ্রেফতার করা হয়।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, উভয় আসামীকে তেরখাদা থানার এফআইআর নং-৬ , তারিখ- ১৭ জানুয়ারি , ২০২৫ , জি আর নং-৬ , তারিখ- ১৭ জানুয়ারি, ২০২৫ , ধারা- ৩/৪/৫ The Explosive Substances Act ,1908 তৎসহ ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৪/১১৪/৫০৬ পিসি।
মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL