বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী

পিরোজপুরে উদ্দীপন এর উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে রমজান খাদ্য সামগ্রী বিতরণ

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে সুবিধা বঞ্চিত দরিদ্র ২০০ পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মুসলিম এইড ইউকে এর আর্থিক সহায়তায় মঙ্গলবার সকালে সদর উপজেলার শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে বেসরকারী উন্নয়ন সংস্থা উদ্দীপন এ খাদ্য সামগ্রী বিতরণ করে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ। উদ্দীপন পিরোজপুর জোন এর জোনাল ব্যবস্থাপক শহীদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শত বিশ্বাস, নূরুন্নাহার স্বপ্না ম্যানেজার উদ্দীপন প্রধান কার্যালয় কাইয়ুম হোসেন আঞ্চলিক ব্যবস্থাপক উদ্দীপন পিরোজপুর অঞ্চল। এছাড়াও মুসলিম এইড প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন খান, বেল্লাল হোসেন, উদ্দীপন কমিউনিট রিলেশন অফিসার (সামাজিক উন্নয়ন কর্মসূচি) ফাহমিদা আফরোজ, উদ্দীপন সদর শাখা ব্যবস্থাপক মেহেদী হাসান সহ উদ্দীপন ও মুসুলিম এইড এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন উদ্দীপন পবিত্র রমজান মাসে দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মহতি উদ্যোগ গ্রহণ করেছে। সমাজের সব সেক্টর হতে বিপদগ্রস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। খাদ্য সহায়তার পাশাপাশি মানুষের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোকে আরো বেশি কাজ করতে হবে।এসময় প্রতি পরিবারের মাঝে ২০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি খেজুর, ১ প্যাক নুডুলস, ৩ কেজি আলু, পেঁয়াজ ২ কেজি, মুড়ি ২ কেজি, তেল ২ লিটার, লবন ১ কেজি, ছোলা ১ কেজি বিতরণ করা হয়।উদ্দীপন পিরোজপুর অঞ্চলের বিভিন্ন শাখার উদ্যোক্তা উন্নয়ন ব্যবস্থাপক, এফসিও এবং হিসাব রক্ষকগণ অনুষ্ঠান অয়োজনে সার্বিক সহায়তা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL