শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন।

চুনারুঘাটে সাংবাদিক অপহরণ চেষ্টা ও হত্যার হুমকি: কুখ্যাত মাদক কারবারি ফয়সলের বিরুদ্ধে আদালতে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি।।

হবিগঞ্জের চুনারুঘাটে মাদকবিরোধী সংবাদ প্রকাশ করায় সাংবাদিক জুয়েল আকরাম রানাকে অপহরণের চেষ্টা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ফয়সল মিয়ার বিরুদ্ধে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২ জুলাই) মামলাটি দায়ের করেন দৈনিক মতপ্রকাশ ও দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি জুয়েল আকরাম রানা। আদালত মামলাটি আমলে নিয়ে চুনারুঘাট থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সাংবাদিক জুয়েল আকরাম রানা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকার মাদক চক্র নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে আসছেন। এরই ধারাবাহিকতায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ফয়সল মিয়ার বিরুদ্ধে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়, যা প্রকাশের পর ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযুক্ত ফয়সল।

অভিযোগে বলা হয়, গত ৫ জুন সকাল ১১টার দিকে চুনারুঘাট পৌর শহরের বাল্লা সড়কে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়ির সামনে ফয়সল ও তার সহযোগীরা জুয়েলের পথরোধ করেন। একপর্যায়ে তাকে জোরপূর্বক অপহরণের চেষ্টা করেন এবং গলায় ছুরি ধরে প্রাণনাশের হুমকি দেন। জুয়েলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ফয়সল মিয়া দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে চুনারুঘাট থানার মামলা নং ০৩/২০৭, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৭(খ)/২১ ধারায় এবং মামলা নং ২৫/২৯২, দণ্ডবিধির ৪৪৪/৪৪৮/৪২৭/৩২৩/৩০৭/৩৮০/৫০৬(২)/৩৫৪/৩৪ ধারায় মামলা রয়েছে।

জুয়েল আকরাম রানা বলেন, ‘‘আমি আমার পেশাগত দায়িত্ব পালন করেছি মাত্র। ফয়সলের মাদক সংশ্লিষ্ট কার্যক্রমের খবর প্রকাশ করাতেই সে ক্ষিপ্ত হয়ে এই জঘন্য আচরণ করেছে। আমি ন্যায়বিচার চাই।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL