শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। নরসিংদীতে সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরা আরও একজনের মরদেহ উদ্ধার 

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশ অনুষ্ঠিত

তেরখাদা প্রতিনিধি ,খুলনা :

২৬ শে জুলাই ২০২৫ ইংরেজি সকাল সাড়ে ৯ টার দিকে খুলনার তেরখাদা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন , উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা এর সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শীদি।
উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন , উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) আঁখি শেখ , উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার , উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক , উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান , মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদুর রহমান , উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুল হাই , উপজেলা ইউ.আর.সি ইন্সটেক্টর মোঃ নজিবুর রহমান , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল , জাতীয় দৈনিক ইত্তেফাক ও নিউজ ২১ বাংলা টেলিভিশনের তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান , উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার , এসিসট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি এম এ কাদের।এছাড়াও বিভিন্ন দপ্তরের অফিসার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করেন।
পরে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের কিশোর কিশোরী ক্লাবের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL