বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী

বিএনপি-জামায়াত তুমুল সংঘর্ষ আহত ৩ গ্রেফতার ১১

ছবি মেঘনা টিভি

খলিলুর রহমান রানা।।

নরসিংদীর মাধবদীতে বিএনপি-জামায়াতের নির্বাচনী ব্যানার অপসারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে ৩ জন আহত ও ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) নরসিংদীর মাধবদীতে ব্যানার অপসারণকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে। এর আগে গত শুক্রবার রাতে মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের ডৌকাদি এলাকায় নির্বাচনী ব্যানার অপসারণ করা নিয়ে দুই দলের স্থানীয় নেতাকর্মীরা বাগবিতণ্ডায় লিপ্ত হয়।

পরে সেটি হাতাহাতিতে রূপ নেয়। এরপর উভয় পক্ষ শক্তি বৃদ্ধি করে রাত সাড়ে ১১টার দিকে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষে উভয় পক্ষের ৩ জন আহত হয় এবং বেশ কয়েকটি বাড়িতে হামলা চালানো হয়। আহতদের পার্শ্ববর্তী আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে গুরুতর আহত অবস্থায় মুক্তার হোসেন নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সংঘর্ষের খবর পেয়ে নরসিংদী আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শামীমের নেতৃত্বে পুলিশ, র‌্যাবের সমন্বয়ে যৌথবাহিনী ওই এলাকায় শুক্রবার রাতভর অভিযান পরিচালনা করে সংঘর্ষে জড়িত দুপক্ষের ১১ জনকে গ্রেপ্তার করে।

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় জড়িত ১১ জনকে আমরা গ্রেপ্তার করেছি। বর্তমানে ডৌকাদি এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL