বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী

নরসিংদীতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ইউপি সদস্য আটক।

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক ইউপি সদস্যকে আটক করেছে নরসিংদী সদর মডেল থানা পুলিশ। রবিবার (১ মার্চ) রাতে নরসিংদী শহরের ব্রাহ্মন্দী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ইউপি সদস্য মো. খলিলুর রহমান নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের মৃত রফিক মুন্সির ছেলে। তিনি চিনিশপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য।

বিষয়টি নিশ্চিত করেছেন এ আর এম আল মামুন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নরসিংদী সদর মডেল থানা।

ওসি জানান, আটক খলিলুর রহমান এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এর আগে তিনি মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও বিস্ফোরক আইনে দায়েরকৃতসহ মোট ১৪ থেকে ১৫টি মামলা রয়েছে।

এছাড়া একটি মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। বেশ কয়েকদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL