মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
এক ঘরে দুই এমপি স্বামীর পর সংসদে যাচ্ছেন স্ত্রী শিরীন সুলতানাও উপজেলা পৌরসভার পরে ইউনিয়ন পরিষদ নির্বাচন গুম হওয়া ব্যক্তি এবং তাদের পরিবারই গুম কমিশনের বিপক্ষে ভোট দিলেন উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ জানা গেল ভালো নেই নরসিংদীর মুলি বাঁশের ছৈয়ালরা নরসিংদীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত এক তৃতীয়াংশেরও বেশি শিক্ষার্থী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা মো. দিদারুল ইসলামের দালালের প্রলোভনে পড়বেন না— অতিরিক্ত জেলা প্রশাসকের নরসিংদী প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় মামলা রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী 

নরসিংদীতে বিপুল উৎসাহ-উদ্দিপনায় একুশে টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন

ছবি মেঘনা টিভি

নরসিংদী প্রতিনিধি :

দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ উদযাপন করেছে নরসিংদীর সুধি সমাজ । বাঙালীর প্রাণের উৎসব বৈশাখের প্রথম প্রহরে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে উৎসব উদযাপনের পাশাপাশি বৈশাখি শুভেচ্ছা বিনিময় করেন জেলার সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরাসহ সুশিল সমাজের প্রতিনিধিরা।

ছবি মেঘনা টিভি

২৬ পেরিয়ে ২৭শে পদার্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম শামসুজ্জামান।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, নরসিংদী সংবাদপত্র পরিষদের সভাপতি হারুন অর-রশিদ, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক সারোয়ার হোসেন ঝন্টু প্রমুখ।

নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি ও একুশে টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি মাখন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ছবি মেঘনা টিভি

এসময় অতিথিরা বলেন, দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন হিসেবে একুশে টিভি নতুত্ব প্রকাশের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছে। সূচনালগ্ন থেকেই দেশর মানুষের কল্যানে কাজ করে আসছে এই সংবাদ মাধ্যমটি। হাটিহাটি পাপা করে ২৭ বর্ষে পদার্পন উদযাপন করতে পেরে খুশি স্থানীয় দর্শক ও সুধিজনেরা। আগামীদিনেও দর্শকদের চাহিদা পূরণে একুশে টিভি ভুমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL