বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু

গাইবান্ধায় বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধায় বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ ভয়ভীতি প্রদর্শন ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে গণঅধিকার পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক সামিউল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় এক ভুক্তভোগীর পক্ষে গাইবান্ধা জজ কোর্টের আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।নোটিশ সূত্রে জানা যায়, রংপুর জেলার পীরগাছা উপজেলার কাশিদহ গ্রামের মোঃ রফিক শেখের ছেলে মোঃ ওয়াহেদুজ্জামানকে সৌদি আরবে মাসিক ১ লাখ ৮০০ টাকা বেতনের চাকরির আশ্বাস দেন সামিউল ইসলাম। এ প্রলোভনে পড়ে ভুক্তভোগীর পরিবার ধাপে ধাপে প্রায় ৫ লাখ টাকা প্রদান করে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, পরবর্তীতে ভুক্তভোগীকে সৌদি আরব পাঠানো হলেও সেখানে গিয়ে তিনি প্রতিশ্রুত চাকরি, বেতন কিংবা সুযোগ-সুবিধার কিছুই পাননি। দীর্ঘ সময় বিদেশে অবস্থান করেও কোনো কাজের ব্যবস্থা না হওয়ায় মানবেতর পরিস্থিতিতে পড়েন তিনি।ভুক্তভোগী পরিবারের দাবি, টাকা ফেরত চাইলে সামিউল ইসলাম রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও মামলার হুমকি দেন। স্থানীয় সূত্রগুলোর ভাষ্য, বিদেশে পাঠানোর নামে আরও একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে ভয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
এ বিষয়ে অভিযুক্ত সামিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে রাজনৈতিকভাবে কোণঠাসা ও মান-সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এসব অভিযোগ আনা হয়েছে। আমি এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।

এদিকে লিগ্যাল নোটিশে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ ফেরত ও ক্ষতিপূরণ পরিশোধের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ রয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা- সমালোচনার সৃষ্টি হয়েছে।সচেতন মহল বলছে, রাজনৈতিক পরিচয়ের আড়ালে বিদেশে চাকরির নামে প্রতারণার অভিযোগ গভীরভাবে তদন্ত করা প্রয়োজন। এর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL