মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১

ধাপেরহাটে হলুদ ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা।

শফিকুল ইসলাম সাগর গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

হলুদে রং মিশানোর অভিযোগে, জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন, ২৪ মে/২৬ রবিবার দুপুরে পুলিশ ও র‍্যাব সহ অভিযান চালিয়ে, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার, ধাপেরহাট বড় ছত্রগাছা গ্রামের, আব্দুল খালেকের হলুদ ভাংগা মিল থেকে বিপুল পরিমান খাদ্যে ভেজাল মেশানোর উপাদান, রং ও গুড়া হলুদ জব্দ করে আগুন ধরিয়ে দিয়েছে। এ সময় মিল মালিক খালেকের দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
দীর্ঘদিন থেকে ধাপেরহাট এলাকার কয়েকটি হলুদ মিলে, কাঠেরগুড়া, ইটের গুড়া ও মানবদেহের ক্ষতিকারক বিশেষ ধরনের রং মিশিয়ে শুকনা গুড়া হলুদ তৈরী করে বাজারজাত করছেন কতিপয় অসাধু ব্যবসায়ী। এই অবৈধ ব্যবসা করে রাতারাতি তারা আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন।
এ নিয়ে একাধিক বার বিভিন্ন গনমাধ্যমে খবর প্রচার হয়েছে।কর্তৃপক্ষ এসে জরিমানা করে যাবার পর পরেই আবার শুরু করে ভেজাল হলুদ তৈরীর ব্যবসা। এমন অভিযোগের ভিত্তিতে ২৪ মে রবিবার দুপুরে খালেক মিয়ার হলুদ মিলে অভিযান পরিচালনা করেন কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL