শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয়

পুলিশের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে কাজের মাধ্যমেই- নবাগত পুলিশ সুপার শামিমা

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা জেলার নবাগত পুলিশ সুপার শামিমা বলেছেন, পুলিশের প্রতি মানুষের যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তা দূর করে হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে কাজের মাধ্যমেই। জনগণের আস্থা অর্জনে পুলিশ সদস্যদের আরো দায়িত্বশীল ও সতর্ক হয়ে কাজ করার নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার (২৬ মে) নবাবগঞ্জ থানা পরিদর্শনে এসে পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি কেরানীগঞ্জ মডেল থানা পরিদর্শন করেন এবং পরে বিকেলে দোহার থানাও পরিদর্শন করেন।

পুলিশ সুপার বলেন, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের অপরাধ সংগঠিত হতে দেওয়া হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে।তিনি কমিউনিটি পুলিশিং সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
তিনি আরো বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। অপরাধে জড়িত থাকার অভিযোগে সাভারে তিনজনকে সাময়িক বরখাস্ত এবং একজন ওসিকে ক্লোজ করা হয়েছে। আমাদের মূল কাজ অপরাধীদের আইনের আওতায় আনা।

পুলিশ সুপার হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ সহ্য করা হবে না। সেবার মান বাড়িয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে নিরাপত্তা জোরদার, ছিনতাই ও দস্যুতা প্রতিরোধে সবাইকে সজাগ থাকার নির্দেশ দেন তিনি। পাশাপাশি থানার বিভিন্ন সমস্যা সম্পর্কেও খোঁজ-খবর নেন। এসময় বিশুদ্ধ পানির জন্য সাবমারসিবল পাম্প স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।এসময় দোহার সা‌র্কেলের জেষ্ঠ্য এএস‌পি শামীম হো‌সেন, নবাবগঞ্জ থানার ওসি আবু হা‌নিফ, দোহার থানার ওসি আবু বকর সি‌দ্দিক, ঢাকা দ‌ক্ষিণ ডি‌বি ওসি স‌ফিকুর রহমান, ট্রা‌ফিক দ‌ক্ষি‌ণের প‌রিদর্শক শ‌হিদুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL