শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয়

রায়পুরার আদিয়াবাদ ছাত্র যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে এক অসহায় ব‍্যক্তিকে গ্যাসের সিলিন্ডার প্রদান

নিজস্ব প্রতিবেদক:
রায়পুরা উপজেলার আদিয়াবাদে এক অসহায় ও সুবিধাবঞ্চিত ব‍্যক্তির পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘আদিয়াবাদ ছাত্র যুব উন্নয়ন ক্লাব’।

ক্লাবের ধারাবাহিক মানবিক সহায়তার অংশ হিসেবে স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম নামে এক ব‍্যক্তিকে একটি রান্নার গ্যাস সিলিন্ডার সহায়তা দিয়েছেন।

​ বৃহস্পতিবার (২৮ মে) আদিয়াবাদ এলাকায় এক ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে এই গ্যাস সিলিন্ডারটি তুলে দেন ক্লাবের নেতৃবৃন্দ।ক্লাব সূত্রে জানা যায়, রফিকুল ইসলামের পারিবারিক ও দৈনন্দিন জীবনযাত্রা সহজ করার উদ্দেশ্যেই ক্লাবের নিজস্ব অর্থায়নে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়। এ সময় একটি সিলিন্ডার ও রান্নার সামগ্রী পেয়ে রফিকুল ইসলাম ক্লাবের তরুণ ও যুবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিলিন্ডার বিতরণকালে উপস্থিত ছিলেন, আদিয়াবাদ যুব উন্নয়ন ক্লাবের উপদেষ্টা সৈয়দ মোঃ জাকা‌রিয়া সুমন, ক্লাবের সভাপতি মোঃ মশিউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হান্নান মিয়া, সমাজ কল‌্যান সম্পাদক মোঃ কায়‌কোবাদ, অর্থ সম্পাদক মোঃ জাকা‌রিয়া ও
অন‍্যান‍্য সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।নেতৃবৃন্দ জানান, “আদিয়াবাদ ছাত্র যুব উন্নয়ন ক্লাব সবসময়ই এলাকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছে। রফিকুল ইসলামকে এই সহায়তা করতে পেরে আমরা আনন্দিত। আগামীতেও আমাদের এই মানবিক ও সামাজিক কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL