শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় নরসিংদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা নরসিংদীর শিবপুরে ৯০০ গ্রাম গাঁ’জা ও ১ লাখ ৫ হাজার টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তার। ১৮ বছরের সম্পর্কের করুণ পরিণতি: গোপনে বিয়ে করায় শিক্ষিকার বিরুদ্ধে প্রতারণার মামলা নরসিংদীতে বিদেশি পিস্তলসহ আটক ২ নরসিংদীতে প্রকাশ্যে কারেন্টের শক দিয়ে মাছ শিকার: ধ্বংসের মুখে মেঘনার জীববৈচিত্র্য ৫ আগস্ট ‘জুলাই গণহত্যা দিবস’ উপলক্ষে নরসিংদীতে নানা কর্মসূচি নরসিংদীর রায়পুরায় বাড়িতে ঢুকে মোমেন মিয়া হত্যা: ৬৬ জনের নামে মামলা, ৩০ ঘণ্টায়ও গ্রেপ্তার নেই

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু

ছবি মেঘনা টিভি

মো: জুয়েল রানা,শ্রীপুর,গাজীপুর, প্রতিনিধি:
সাংবাদিকদের সঠিক তথ্যের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, অপসাংবাদিকতা রোধ এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূলে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।উল্লেখ্য, গত ১ আগস্ট শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে সোলায়মান মোহাম্মদ, সাধারণ সম্পাদক পদে আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক পদে শাহীন আলম এবং প্রচার সম্পাদক পদে আল আমিন নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL