বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের লাশ আসছে বৃহস্পতিবার ঝিকরগাছার বাঁকড়ায় মাদক বহন কারী বাদশা নামের যুবক আটক ঈদে মিলাদুন্নবী সম্পর্কে মানবজাতির করণীয় নরসিংদীতে ট্রাকচাপায় প্রবীণ দলিল লেখক তোফাজ্জল হোসেনের মর্মান্তিক মৃত্যু নরসিংদী জেলাজুড়ে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালান বিরোধী সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ নরসিংদীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে বোয়ালখালীতে কুচক্রীমহল কর্তৃক জনচলাচলের সড়ক দখল ও অবরোধ করার অভিযোগ রায়পুরায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: এলজিইডির ইলেকট্রিশিয়ান সাকাখাওয়াতকে সোকজ, বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা

নরসিংদীতে ট্রাকচাপায় প্রবীণ দলিল লেখক তোফাজ্জল হোসেনের মর্মান্তিক মৃত্যু

ছবি সংগৃহীত মেঘনা টিভি

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী:
নরসিংদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সদর দলিল লেখক সমিতির সাবেক উপদেষ্টা ও প্রবীণ দলিল লেখক তোফাজ্জল হোসেন মোক্তার (৬৭) নিহত হয়েছেন।

তিনি নরসিংদী থেকে প্রকাশিত ‘খাস খবর’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কবির হোসেনের বড় ভাই।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে নরসিংদী-মদনগঞ্জ সড়কের ৫ নম্বর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নরসিংদীর ঘোড়াদিয়া বনবিভাগ এলাকার বাসা থেকে অটোরিকশযোগে নিজ গ্রাম সদর উপজেলার মহিষাসুরা ইউনিয়নের বথুয়াদি যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে মদনগঞ্জ সড়কের ৫ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া একটি ট্রাক অটোরিকশাটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মর্মান্তিক মৃত্যু হয়।
​দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টায় তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।এদিকে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নরসিংদী সদর দলিল লেখক সমিতির সদস্যসহ জেলার বিভিন্ন এলাকার দলিল লেখকরা ঘোড়াদিয়া বনবিভাগ এলাকার তাঁর বাসভবনে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

​মঙ্গলবার রাত ১০টায় ঘোড়াদিয়া হিমাগার জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে গাবতলী কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। প্রবীণ এই দলিল লেখকের আকস্মিক মৃত্যুতে নরসিংদীর দলিল লেখক সমাজ ও স্থানীয় মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL