শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কনটেন্ট ক্রিয়েটর এবং ভুয়া সাংবাদিকতার দাপটে আজ সাংবাদিকতা পেশাটি প্রশ্নবিদ্ধ। দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ২৮৯, নিখোঁজ ৮২৬ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের লাশ আসছে বৃহস্পতিবার ঝিকরগাছার বাঁকড়ায় মাদক বহন কারী বাদশা নামের যুবক আটক ঈদে মিলাদুন্নবী সম্পর্কে মানবজাতির করণীয় নরসিংদীতে ট্রাকচাপায় প্রবীণ দলিল লেখক তোফাজ্জল হোসেনের মর্মান্তিক মৃত্যু নরসিংদী জেলাজুড়ে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালান বিরোধী সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ নরসিংদীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে

কনটেন্ট ক্রিয়েটর এবং ভুয়া সাংবাদিকতার দাপটে আজ সাংবাদিকতা পেশাটি প্রশ্নবিদ্ধ।

ছবি সংগৃহীত মেঘনা টিভি

সম্পাদকীয়

খলিলুর রহমান রানা

কনটেন্ট ক্রিয়েটরদের প্রভাবে পেশাগত সাংবাদিকতার মর্যাদা নিয়ে প্রশ্ন উঠছে। তাই পরিচয়ের স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক জবাবদিহি ও নৈতিক মানদণ্ড বজায় রাখা জরুরি।

কারণ, প্রেস কার্ড থাকলেই কেউ সাংবাদিক হন না; সাংবাদিকতার পরিচয় গড়ে ওঠে দায়িত্বশীলতা, সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতার ওপর।কনটেন্ট ক্রিয়েটর এবংভুয়া সাংবাদিক দাপটে আজ সাংবাদিকতা পেশাটি প্রশ্নবিদ্ধ।

সাংবাদিকতা একটি মহান পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে তুলে ধরা, অনিয়ম-দুর্নীতি প্রকাশ করা এবং সমাজের অসংগতির বিরুদ্ধে জনমত গড়ে তোলাই সাংবাদিকতার মূল দায়িত্ব। কিন্তু কিছু ভুয়া, অদক্ষ ও পেশার পরিচয় ব্যবহারকারী ব্যক্তির কারণে আজ প্রকৃত সাংবাদিকদেরও নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।
কিছু ব্যক্তি নামসর্বস্ব অনলাইন পোর্টাল, ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলের পরিচয় ব্যবহার করে নিজেদের সাংবাদিক দাবি করছেন।

অনেকের নেই কোনো স্বীকৃত গণমাধ্যমে কাজের অভিজ্ঞতা, নেই সাংবাদিকতার ন্যূনতম প্রশিক্ষণ বা পেশাগত নীতিবোধ। অথচ তারা সাংবাদিক পরিচয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে গিয়ে প্রভাব বিস্তার, তদবির কিংবা নানা ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করছেন।সবচেয়ে উদ্বেগের বিষয় হলো—এ ধরনের অপেশাদার কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের কাছে সাংবাদিকতা ও সাংবাদিকদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। ফলে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে প্রকৃত সাংবাদিকদেরও কখনো কখনো বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

সাংবাদিকতার পরিচয় কোনো ক্ষমতার প্রতীক নয়; এটি একটি দায়িত্ব। সংবাদ সংগ্রহের ক্ষেত্রে তথ্য যাচাই, উভয় পক্ষের বক্তব্য গ্রহণ, নিরপেক্ষতা, সত্যনিষ্ঠা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া একজন প্রকৃত সাংবাদিকের মৌলিক দায়িত্ব।ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য বন্ধে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও কার্যকর ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে সাংবাদিকদেরও নিজেদের পেশাগত পরিচয় ও নৈতিক মানদণ্ড রক্ষায় আরও সচেতন হতে হবে।কারণ, কয়েকজন ভুয়া সাংবাদিকের অপকর্ম যেন হাজারো সৎ ও দায়িত্বশীল সাংবাদিকের পেশাগত মর্যাদাকে প্রশ্নবিদ্ধ না করে। সাংবাদিকতার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজন পরিচয়ের নয়—যোগ্যতা, সততা, দায়িত্ববোধ ও সত্যের প্রতি অঙ্গীকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL