বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী

জগন্নাথপুরে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন উন্নয়ন কাজের তথ্য দিচ্ছেনা সাংবাদিকদের

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় কর্মরত দৈনিক পত্রিকার এক সাংবাদিক উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরশ আলী চেয়ারম্যান থাকাকালীন সময় ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের তথ্য চেয়ে আবেদন করেন।

আবেদনের পর তথ্য না দিয়ে আরশ আলী চেয়ারম্যান থাকাকালীন সময়ের অনিয়ম ও দুর্নীতি দামাছাপা দিতে তার পক্ষ নিয়ে দৌড়ঝাঁপ শুরু করেছেন একটি মহল । ধর্ন্যা দিচ্ছেন বিভিন্ন লোকজনের নিকট।

আওয়ামী শাসন আমলে চেয়ারম্যান আরশ আলী স্থানীয় সংসদ সদস্য সাবেক পরিকল্পনা মন্ত্রীর কাছের লোক হওয়ার কারনে অনিয়ম, দুর্নীতি, অর্থলোপাট, স্বজনপ্রীতীসহ বিভিন্ন অপকর্ম করলেও এতদিন তার ভয়ে মুখ খুলতে পারেনি কেউ। গত ৫ আগষ্ট ফ্যাসিবাদ আওয়ামিলীগ সরকার পতনের পর পর সারাদেশে আওয়ামিলীগ সরকারের দীর্ঘ ১৬ বছরের সকল দূর্নীতি অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন বর্তমান সরকার।

তারই ধারাবাহিকতায় জগন্নাথপুর উপজেলার ৫ নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আরশ আলীর অনিয়ম, দুর্নীতি, অর্থলোপাট, স্বজনপ্রীতীসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী সাধারণ মানুষের।

উল্লেখ্য মোঃ আরশ আলী আওয়ামী লীগ সরকারের আমলে টানা দুইবার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচীত হয়ে উন্নয়নের নামে অনেক দূর্নীতি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL