বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী

নরসিংদীতে অবৈধ ভারতীয় প্রসাধনীসহ আটক ২

ছবি: মেঘনা টেলিভিশন

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধ ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন পণ্য বোঝাই একটি কাভার্ড ভ্যান আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এসময় কার্ভাড ভ্যানের চালক জসিম (৪৫) ও মালিক মুকুল মিয়াকে (৫৭) আটক করা হয়।

বুধবার রাত ১২টার দিকে উপজেলার ঘাসিদিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে কাভার্ড ভ্যানসহ ঐ দুই ব্যক্তিকে আটক করা হয়।আটক জসিম উদ্দিন বরগুনা সদর উপজেলার কাঠালতলী গ্রামের ইদ্রিস খানের ছেলে ও কার্ভাড ভ্যান মালিক মুকুল মিয়া বাগেহাটের শরণখোলা উপজেলার তাবালখালী গ্রামের আবদুল হালিমের ছেলে।

নরসিংদী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

প্রাথমিক জিজ্ঞাসাবাদেআটককৃতরা জানিয়েছে শুল্ক ফাঁকি দেয়া ওইসব পণ্য সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকা থেকে ঢাকার চকবাজারে নিয়ে যাচ্ছিলেন তারা।

পারভেজ নামে চকবাজারের একব্যক্তির সঙ্গে মোবাইলে ভাড়ার চুক্তি হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL