বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী

কানের দুলের জন্য শিশু রাহি হত্যা, লাশ গুম করতে ফেলা হয় পুকুরে

সাতক্ষীরা প্রতিনিধি:

  পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

শিশু রাহি হত্যা মামলায় গ্রেফতার রেজোয়ান কবির। মাদকের টাকার জন্য কানের দুল ছিনিয়ে নিতে সাতক্ষীরার আশাশুনিতে নুসরাত জাহান রাহি (৯) নামের কন্যা শিশুকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলায় প্রধান আসামি পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার মনিরুল ইসলাম এসব তথ্য জানান।

এর আগে, রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে আশাশুনির আগরদাড়ি গ্রাম থেকে হত্যায় অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আসামি রেজাউল ইসলাম জনি (২৩) ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সম্পর্কে জনি রাহির প্রতিবেশী চাচা।

নিহত নুসরাত জাহান রাহি আশাশুনির আগরদাড়ি গ্রামের রবিউল ইসলামের মেয়ে ও আগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, জনি ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতো। ৯ মাস আগে সে বিয়ে করে। বিয়ের পর মাস চারেক আগে সে চাকরি হারায়। এতে ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়ে জনি। গ্রামের বাড়িতে এসে সে মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকের টাকা জোগাড় করতে সে রাহির কানে থাকা সোনার দুল ছিনিয়ে নেওয়ার চিন্তা করে।

পুলিশ সুপার আরও জানান, শনিবার সকালে রাহি তার বান্ধবী মিতা বসুর সাথে খেলা করছিল। জনি রাহিকে খাবার কিনে দেওয়ার কথা বলে নির্জন হলুদ ক্ষেতে নিয়ে যায়। সেখানে রাহির কানে থাকা সোনার দুল জোর করে খুলে নেয়। রাহি এ ঘটনা বাবা-মাকে বলবে বলে হুমকি দিলে জনি রাহিকে শ্বাসরোধ করে হত্যা করে। রাহির মরদেহ গুম করতে তার গেঞ্জি ছিড়ে হাত-পা বেঁধে পাশে পুকুরের মধ্যে ফেলে দেয়। দুপুরের পরে সে ছিনিয়ে নেওয়া কানের দুল বুধহাটা বাজারের পলাশ জুয়েলার্সে ৯ হাজার টাকায় বেচে দেয়।

প্রসঙ্গত, গত শনিবার দুপুরে আশাশুনির আগরদাড়ি গ্রামের একটি পুকুর থেকে শিশু কন্যা রাহির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় রাহির বাবা রবিউল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় জনিকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL