বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী

‘১৭ বছর স্বৈরশাসনের ১৭ দিনে পতন হয়েছে’ — মোটর চালক দলের র‍্যালী শেষে বক্তারা

নিজস্ব প্রতিবেদক, (ঢাকা): ‘১৭ বছর স্বৈরশাসনের ১৭ দিনে পতন হয়েছে’ বলে রাজধানীর উত্তরায় বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের বিজয় র‍্যালি শেষে মন্তব্য করেছেন বক্তারা।

বিমানবন্দর রেলস্টেশন থেকে বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় র‍্যালিটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাউজবিল্ডিং হয়ে উত্তরা ৭ নম্বর সেক্টরে এসে শেষ হয়।

পরে দুপুর আড়াইটায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমের র‍্যালির সমাপ্তি হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এমন মন্তব্য করেন। র‍্যালিটির সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা বাবু। এতে রাজধানীর ও এর আশের পাশের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহিরুল হক শাহাজাদা মিয়া বলেন, ‘১৯৭১ সালে শহীদ জিয়াউর রহমানের ঘোষণায় আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি।

শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে নয় মাস যুদ্ধের দেশ স্বাধীন হয়। তখন অনেক রুই কাতল আওয়ামীলীগ নেতা ছিল, কেউ স্বাধীনতার ঘোষণা দিতে পারে নাই। মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনি রণক্ষেত্রে যুদ্ধও করেছিলেন।

জহিরুল হক শাহাজাদা বলেন, ‘আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করা জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য, দেশের মানুষের অন্য, বস্ত্র, শিক্ষা, সুচিকিৎসার জন্য দেশ স্বাধীন করলাম। কিন্তু স্বাধীনতার পর গণতন্ত্রকে হত্যা করা হল, বাকশাল তৈরি করা হল।পরে ৭৫ সালে জিয়াউর রহমান ক্ষমতায় এসে নতুন বাংলাদেশ গড়ে তুলেছিল। দেশে অন্য বস্ত্রে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি করেছিল বলে এই দেশের সকল রাজনীতিবিদরা স্বাধীনভাবে রাজনীতি করতে পেরেছে। বাকশাল টাকশাল হয়ে গেছে।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর বিএনপির সাবেক সংসদ সদস্য এম এ খালেক বলেন, ‘যুদ্ধ করে দেশ স্বাধীন করা হলেও মুক্তিযুদ্ধের চেতনা থেকে আমরা অনেক দূর সরে গিয়েছিলাম।

দেশের মানুষ দুর্নীতি, দুঃশাসন, স্বৈরাচার সরকার দেখতে পেরেছে। এছাড়াও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। আমাদের হাজার হাজার নেতা কর্মীদের কারাবরণ করতে হয়েছে। যার-ই ফলশ্রুতিতে বিগত ৫ আগস্ট ঐতিহাসিক বিপ্লব ঘটেছে। আপনারা স্বাধীনতা যুদ্ধ দেখেন নাই।

কিন্তু এবার যে দেশ স্বাধীন হয়েছে, সেটা আপনারা দেখেছেন। ১৭ বছরের স্বৈরশাসনের ১৭ দিনে পতন হয়ে গেছে। কাজে মনে রাখা উচিত, অত্যাচারী শাসক যত বড়ই হোক তাদের ধ্বংস অনিবার্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL