বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু

রাতের আঁধারে বনিক সমিতির ক‌মি‌টি, প্রতিবাদে ব‌্যবস‌ায়ী‌দের মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের মঠবা‌ড়িয়ায় রাতের আঁধারে মঠবাড়িয়া বাজার বনিক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন করার প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় মঠবাড়িয়া পৌরসভার সম্মুখ সড়‌কে মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।ঘন্টাব‌্যাপী এ মানববন্ধনে বিএন‌পি নেতা নিজামুল ক‌বির মিরাজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মঠবাড়িয়া পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির, উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ, ব্যবসায়ী ওয়ালিউল ইসলাম, জাকির খান, আবুল কালাম আজাদ, তুষার, রতন কর্মকার, খ‌লিলুর রহমান, ছ‌গির সা‌বেক ছাত্রদল নেতা রিপন মু‌ন্সি প্রমুখ।

মানববন্ধ‌নে বক্তারা বলেন প্রকৃত ব‌্যবসায়ী‌দের বাদ‌ দি‌য়ে আওয়ামী লীগ- জামায়াত মি‌লে রাতের আঁধারে ২৯ সদস‌্য বি‌শিষ্ট মঠবাড়িয়া বাজার বনিক সমিতির একটি কমিটি ঘোষণা করে। অ‌বিল‌ম্বে একতরফা ভাবে ঘোষণা দেয়া কমিটিকে বাদ দিয়ে একটি সুষ্ঠ সুন্দর নির্বাচনের মাধ্যমে মঠবাড়িয়া বাজার বনিক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন করতে হবে বলে বক্তরা দাবী জানান।

এ বিষ‌য়ে জান‌তে নির্বাচন প‌রিচালনা ক‌মি‌টির চেয়ারম‌্যান ও মঠবা‌ড়িয়া উপ‌জেলা‌ বিএন‌পির আহবায়ক শামীম মৃধা‌ এবং নির্বাচন প‌রিচালনা ক‌মি‌টির সদস‌্য শরীফ মোঃ আব্দুল জ‌লিলকে একাধীকবার ফোন কর‌লেও রি‌সিভ ক‌রেননি।

উল্লেখ্য, দীর্ঘ ২০ বছ‌র ধ‌রে নির্বাচ‌ন প্রক্রিয়ার মাধ‌্যমে মঠবাড়িয়া বাজার বণিক সমিতির ক‌মি‌নি গঠন না হওয়ায় এবং সম্রতি রা‌তের আঁধা‌রে নতুন ক‌মি‌টি করায় ব্যবসায়ীদের মা‌ঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অপর‌দি‌কে বাজার বণিক সমিতি কমিটি নিয়ে বিএনপির একাংশ ও জামাত নেতাকর্মী‌দের মা‌ঝে চরম উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL