বুধবার, ১৩ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

কোস্টাল আল্ট্রা ম্যারাথনে অংশ নেয়া ৬ রানার্সকে নরসিংদীতে সংবর্ধনা 

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারে কোস্টাল আলট্রা ম্যারাথনে অংশ নেয়া নরসিংদীর ৬ রানার্সকে সংবর্ধনা প্রদান করেছেন নরসিংদী রানার্স কমিউনিটি।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ) রাতে নরসিংদী হলিডে রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে নরসিংদী রানার্স কমিউনিটি আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধিত নরসিংদী রানার্স কমিউনিটির রানাররা হলেন, তানজিদ আহমেদ ১৬১ কিলোমিটার, এবিএম মোহসিন ১০০ কিলোমিটার, মুহম্মদ রাজিউদ্দিন রাজু ৫০ কিলোমিটার, মনির হোসেন ৫০ কিলোমিটার, শুভ্র কামাল ৫০ কিলোমিটার ও রফিক সওদাগর ৫০ কিলোমিটার।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক ফোরামের সভাপতি মাহাবুবুর রহমান মনির, ভয়েজার রানার্সের এডমিন সইমুম, নরসিংদী জেলা রানার্সের এডমিন আক্তারুজ্জামান আক্তারসহ অন‍্যান‍্য রানার্সবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজক জেলা রানার্স কমিউটির এডমিন আক্তারুজ্জামান বলেন, নরসিংদী রানার্স কমিউনিটি সবসময় রানার-বান্ধব একটি সংগঠন হিসেবে কাজ করছে এবং ভবিষ্যতেও রানারদের উন্নতি ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।

উল্লেখ্য যে, পরিচ্ছন্ন উপকূলের পাশাপাশি টেকসই উন্নয়ন ও সামুদ্রিক ইকোসিস্টেমের সঙ্গে সঙ্গতিপূর্ণ দায়িত্বশীল পর্যটন চর্চার বার্তা ছড়াতে সমুদ্র বাঁচাও পৃথিবী বাঁচাও স্লোগানকে সামনে রেখে কক্সবাজার মেরিনড্রাইভে অনুষ্ঠিত হয় দেশের দীর্ঘতম আলট্রা ম্যারাথন কোস্টাল আলট্রা ২০২৫। 

উক্ত ম‍্যারাথনে ২০০ কিলোমিটার দৈর্ঘ্যের এই ম্যারাথনে ৪ টি ক্যাটাগরিতে দেশ বিদেশের ৪০০ দৌড়বিদ অংশগ্রহণ করেন। এই ক্যাটাগরি গুলো ছিল ২০০ কিলোমিটার, ১৬১ কিলোমিটার, ১০০ কিলোমিটার ও ৫০ কিলোমিটার।
এতে আলট্রা ম্যারাথনে নরসিংদী রানার্স কমিউনিটির ৬ জন আলট্রা রানার অংশ নিয়ে সফলতার সাথে শেষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL