বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু

তেরখাদার শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাগর কুমার বাড়ই তেরখাদা প্রতিনিধি :

২৫ শে জুন ~২০২৫ ইংরেজি বুধবার দুপুর ১টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা সদরের ঐতিহ্যবাহী শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা চম্পা এর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন , তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের কৃতি সন্তান , নর্থ খুলনা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও তেরখাদা উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লন্ডন প্রবাসী মোঃ আরিফ বিল্লাহ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন , বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন , সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হাদী , শম্পা সাহা , সুলতানা পারভীন , লিংকন বিশ্বাস , নিউটন মজুমদার , মোঃ ওমর আলী , নুপুর সাহা , অংশুপতি , মোঃ আশরাফুল আলম , মোঃ বাকী বিল্লাহ , উম্মে রুমা , ইশরাত জাহান , আফরোজা ইয়াসমিন , মাওলানা মোঃ ফায়জুল্লাহ , বাদল কান্তি সানা , মৌসুমী পারভীন , শ্রাবনী , সুশান্ত মন্ডল ও সুমন মন্ডল।
সভায় প্রধান অতিথি লন্ডন প্রবাসী মোঃ আরিফ বিল্লাহ বলেন , কঠোর পরিশ্রমের মাধ্যমে মেধা মনন খাটিয়ে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানকে ভালো ফলাফল অর্জন করে একটি মডেল প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে।
তিনি আরো বলেন , শিক্ষার বিপ্লব ঘটাতে শিক্ষকদের সকলকে একযোগে কাজ করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL